
Photos from Tarakeswar High School – H.S’s post
ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মজয়ন্তী উপলক্ষে পথ পরিক্রমা
আজ ২৬শে সেপ্টেম্বর, পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মজয়ন্তী। এই মহান ও প্রাতঃস্মরণীয় মনীষীর জন্মদিন উপলক্ষে তাঁর জীবন ও কর্মের নানা কাহিনী ও আদর্শকে সামনে রেখে তারকেশ্বর উচ্চ বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা এক পথ পরিক্রমায় অংশগ্রহণ করে।
পথ পরিক্রমার মাধ্যমে তাঁরা বিদ্যাসাগরের মানবতাবাদ, সমাজসংস্কার ও শিক্ষার আদর্শের বার্তা সাধারণ মানুষের কাছে পৌঁছে দেয়। একইসঙ্গে প্লাস্টিকমুক্ত সমাজ গড়ার আহ্বান জানিয়ে পরিবেশ সচেতনতার বার্তাও তুলে ধরে তারকেশ্বর উচ্চ বিদ্যালয়।
বিদ্যাসাগরের আদর্শকে ধারণ করে সমাজ ও পরিবেশের প্রতি দায়বদ্ধতার এই উদ্যোগ সকলের মধ্যে সচেতনতা সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।












(Feed generated with FetchRSS)


