
Photos from Tarakeswar High School – H.S’s post
সেবা সংকল্প অভিযানের অঙ্গ হিসেবে তাৎক্ষণিক বক্তৃতা ও অঙ্কন প্রতিযোগিতা 🌿
সেবা সংকল্প অভিযান-এর অঙ্গ হিসেবে আজ তারকেশ্বর উচ্চ বিদ্যালয়ে আয়োজিত হলো তাৎক্ষণিক বক্তৃতা ও অঙ্কন প্রতিযোগিতা।
অনুষ্ঠানের শুভ সূচনায় ভারতের মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র দামোদরদাস মোদীজি-র প্রতিকৃতির সামনে প্রদীপ প্রজ্জ্বলন করেন তারকেশ্বরের সম্মানীয় বিধায়ক শ্রী সন্তু পান মহাশয়। তিনি তাঁর বক্তব্যে বিদ্যালয় ও তার পারিপার্শ্বিক পরিবেশ পরিচ্ছন্ন রাখার উপর বিশেষ গুরুত্ব আরোপ করেন এবং ছাত্রছাত্রীদের পরিচ্ছন্নতা ও সামাজিক দায়বদ্ধতার প্রতি সচেতন হওয়ার আহ্বান জানান।
প্রতিযোগিতায় ছাত্রছাত্রীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ অনুষ্ঠানটিকে প্রাণবন্ত করে তোলে। প্রতিযোগিতায় সফল বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।
ছাত্রছাত্রীদের সৃজনশীলতা, সচেতনতা ও সামাজিক দায়বদ্ধতার বিকাশে এই ধরনের উদ্যোগ নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ। 🌱












(Feed generated with FetchRSS)


